1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে ঘিরে শহীদ চান্দু স্টেডিয়াম সড়কে কার্পেটিং, নতুন রূপে সাজছে বগুড়া

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫ Time View

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম-এ আন্তর্জাতিক ক্রিকেটের আবহ ফিরতে শুরু করেছে। বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্টেডিয়ামের অভ্যন্তরীণ প্রস্তুতির পাশাপাশি সংলগ্ন সড়কেও চলছে সংস্কার ও কার্পেটিং কাজ।

স্টেডিয়ামে খেলোয়াড়, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং দর্শনার্থীদের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে সড়কটির বিভিন্ন অংশে মেরামত ও নতুন কার্পেটিং করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়ক আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন রূপ পাচ্ছে।.

 

এদিকে, ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নও সম্পন্ন করা হয়েছে। ড্রেসিংরুম, ভিআইপি গ্যালারি, অফিসিয়াল কক্ষ, বিদ্যুৎ ও পানির সংযোগসহ প্রয়োজনীয় সুবিধাগুলো পুনরায় সচল করা হয়েছে। ফলে দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক মানের ক্রিকেট আয়োজনের উপযোগী হয়ে উঠছে ভেন্যুটি।.

 

আগামী ৮ ও ১০ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের মধ্যে দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজকে ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।.

 

সংশ্লিষ্টরা মনে করছেন, সফলভাবে এই সিরিজ আয়োজন করা গেলে ভবিষ্যতে শহীদ চান্দু স্টেডিয়ামে আরও বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হবে। আর সেই লক্ষ্যেই মাঠের প্রস্তুতির পাশাপাশি আশপাশের অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।.

 

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটকে কেন্দ্র করে শুধু স্টেডিয়ামই নয়, পুরো এলাকাজুড়ে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে আবারও দেশের ক্রিকেট মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান ফিরে পাবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com