1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

২০ বছর পর বগুড়ার মাঠে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট লড়াই আগামীকাল

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

দীর্ঘ দুই দশক পর আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ। সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিসিবির ইউটিউব চ্যানেল।

 

২০০৬ সালের ৫ ডিসেম্বর এই স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে। এরপর দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়াম। দীর্ঘ বিরতির পর আবারও জিম্বাবুয়েকে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চেষ্টা করছে এই ভেন্যু।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ায়। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে জিম্বাবুয়ে ‘এ’ দল ৩ জুন বগুড়ায় এসে অনুশীলন শুরু করে। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল রোববার সকালে বগুড়ায় পৌঁছে স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেয়। দুই দলই পৃথক প্রান্তে নিবিড় অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে।

 

শনিবারের ভারী বৃষ্টিতে ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও রোববারের তীব্র রোদে মাঠের আউটফিল্ড দ্রুত শুকিয়ে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে মাঠ পুরোপুরি খেলার উপযোগী রয়েছে।

 

দর্শকদের স্বস্তির কথা বিবেচনায় রেখে গ্যালারির কিছু অংশে সামিয়ানা টানানো হয়েছে। তবে আরও বেশি অংশে ছাউনি প্রয়োজন ছিল বলে মত দিয়েছেন দর্শকরা।

 

বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন জাকির হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী ও রাকিবুল হাসানের মতো পরিচিত ক্রিকেটাররা। অন্যদিকে জিম্বাবুয়ে ‘এ’ দলে আছেন রায়ান বার্ল, ইনোসেন্ট কায়া, রয় কায়া ও জনাথন ক্যাম্পবেলের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com