1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

আদালতের সিঁড়িতে পড়ে ব্যথায় চিৎকার শিরীন শারমিনের, কারাগারে পাঠানোর আদেশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

ঢাকার আদালত প্রাঙ্গণে তুমুল ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে সামাল দিয়ে ধরে তোলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর হাজতখানায় নেওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১টা ৫৬ মিনিটে তাকে আদালতের হাজতখানায় আনা হয়। বিকেল সোয়া ৩টার দিকে রিমান্ড শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়। আদালতজুড়ে তখন আইনজীবী, সাংবাদিক ও পুলিশের অতিরিক্ত উপস্থিতিতে তীব্র ভিড় সৃষ্টি হয়। কড়া নিরাপত্তার মধ্যেও তাকে এজলাসে নিতে গিয়ে প্রচণ্ড ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হয়, যা তার জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শুনানি শেষে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে আবার হাজতখানায় নেওয়ার সময় সিঁড়িতে ভিড়ের চাপে পড়ে যান তিনি। এতে ব্যথা পেয়ে চিৎকার করতে দেখা যায় তাকে।

এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় চলমান আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আশরাফুল ওরফে ফাহিম, যিনি পরবর্তীতে মামলা দায়ের করেন।

পুরো ঘটনায় আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com