1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বগুড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মো. আমিনুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত প্রায় তিনটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকার একটি গ্যাস স্টেশনের সামনে চেকপোস্ট বসায়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আমিনুরের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com