1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নিজ জমিতে নির্মাণকাজে বাধা, মালিককে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

ঢাকার দোহার উপজেলায় নিজের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার দোহার বাজারের একটি পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, জমির মালিক পীর খন্দকার ডালু শাহ নিজ জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সম্রাট বেপারী, ছাবু লস্কর, উজ্জ্বল লস্করসহ ৮-১০ জন মিলে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে রাস্তায় ফেলে মারধর ও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী ডালু শাহ থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্মাণকাজ শুরু হলে অভিযুক্তরা সেখানে গিয়ে বাধা দেয় এবং পরে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধ জমির মালিক।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পীর ডালু শাহ বলেন, ‘আমার নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে কিছু সন্ত্রাসী আমাকে মারধর করে আহত করেছে। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত সম্রাট বেপারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com