1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. djeusufvai4@gmail.com : kawsar bd : kawsar bd
  5. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দুর্বল হৃদয়ের মানুষদের সতর্ক করলেন তৌসিফ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৬ Time View

ভয়াবহ একটি পোস্টার প্রকাশ করা হয়েছে! দেখা যাচ্ছে, শুধু বডি, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত বিক্ষত! এমন হিংস্র পোস্টার দেশীয় ওয়েব সিরিজে আগে দেখা যায়নি!

 

পোস্টারে থাকা মানুষটি অভিনেতা তৌসিফ মাহবুব। একযুগের ক্যারিয়ারে এই অভিনেতা এবারই প্রথম ওয়েব সিরিজ করে এমন চরিত্রে কাজ করলেন। এটি মূলত আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত ভিকি জাহেদের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর ওয়েব সিরিজ ‘চক্র ২’-এর পোস্টার। যেখানে লেখা ‘শয়তান খোঁজে সুখী পরিবার’।

 

মঙ্গলবার দুপুরে এই পোস্টারটি প্রকাশের পরেই নড়েচড়ে বসেন নেটিজেনরা।ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন ১৭ বছর আগে। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে নির্মিত হয়েছিল ‘চক্র’। এবার আসছে ‘চক্র-২’।

 

সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিলো, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।

 

প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!

এবার আরও হিংস্র, আরও ডার্ক কিছু দর্শক দেখবে উল্লেখ করে তৌসিফ চ্যানেল আই অনলাইনকে বলেন,“ব্যক্তিগতভাবে বলবো দুর্বল হার্টের মানুষরা যেন এটা না দেখে! ‘চক্র ২’ শুটিং করতে গিয়ে এমনও হয়েছে কেউ কেউ শুটিং সেট থেকে দৌড়ে পালিয়েছে। পরে হয়তো বমি করেছে, মাথা ঘুরে পড়েছে। এগুলো হয়েছে শুটিং চলাকালীন।”

তৌসিফ জানান, এটা আমার প্রথম ওয়েব সিরিজ। কাজটার মাধ্যমে যেন তিনি দর্শকদের হৃদয়ে নতুন করে ঠাঁই পান, সেই চেষ্টা করেছেন।

 

এদিকে, প্রকাশিত পোস্টারটি অনেকে ফেইক মনে করছেন! কেউ কেউ ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সাহায্যে বানানো এটি।

 

তৌসিফ বলেন, “পোস্টারটি-তে এআই-এর কাজ নেই। শুধুমাত্র পেটে যে ক্ষত দেখা যাচ্ছে সেটা গ্রাফিক্স দিয়ে করা। চাপাতি বা কাটা হাত সেগুলো আমার হাতেই ছিল, রক্তাত্ব বডিটাও আমার। এগুলো সবই কনটেন্টে আছে। একটি ভয়াবহ অভিজ্ঞতা নিতে এবং রাতের ঘুম নষ্ট করার জন্য সবাইকে প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com