পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ইসলামী ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দাসগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১ নং বুড়ইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক হোসাইন মোহাম্মদ মানিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ কুতুব সাব্বির, নন্দীগ্রাম থানা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মুনিরুল ইসলাম মুনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহমর্মিতা ও ইসলামের ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তারা বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআন ও সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।