1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

অবৈধ ডিজেল মজুদে অভিযান: নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডেক্স রিপোর্ট
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪২ Time View

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স ছাড়া তেল সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চারটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট স্টেশনগুলোর তেল সংরক্ষণ ট্যাংক পরীক্ষা করা হয় এবং অতিরিক্ত মজুদ না রাখা ও সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

‎অভিযান চলাকালে বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী (চারমাথা) বাজারে লাইসেন্সবিহীনভাবে ডিজেল মজুদের বিষয়টি ধরা পড়ে। সেখানে ‘আপন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে দুই ব্যারেল ডিজেল অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমান (৪৮)-কে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি স্থানীয় ভদ্রদিঘী গ্রামের বাসিন্দা।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে নন্দীগ্রাম থানা পুলিশ।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদ ও বিক্রিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com