1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

কাজ শেষ না হতেই হেলে পড়ল সুরক্ষা দেয়াল

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৭ Time View

নির্মাণকাজ শেষ হতে না হতেই হেলে পড়েছে বগুড়ার ধুনট উপজেলা পরিষদের পুকুরপাড়ে নির্মীয়মান ওয়াক ওয়ে (হাঁটা পথ)-এর সুরক্ষা দেয়াল (গাইড ওয়াল)-এর একাংশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৭ মে) সকাল ৮টার দিকে পুকুরপাড়ের দক্ষিণ পাশের প্রায় ১০ ফুট অংশ পুকুরের দিকে হেলে পড়ে। ঢালাইয়ের পর সুরক্ষা দেয়াল মজবুত না হতেই বালু ভরাটের কারণে এমনটি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় ১৯০ ফুট দৈর্ঘ্যের সুরক্ষা দেয়ালটি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের পুকুর ঘিরে গড়ে উঠেছে শিশু পার্ক।

কয়েক মাস ধরে পার্কটির উন্নয়ন কাজ চলছে। এই কাজের অংশ হিসেবে পুকুরপাড়ের চারপাশে ওয়াক ওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা পরিষদ। এ জন্য উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় প্রায় ২৫ লাখ টাকা।সূত্র জানায়, পুকুরটির দক্ষিণ পাশে ওয়াক ওয়ে নির্মাণের জন্য গাইড ওয়াল প্রয়োজন। এ কারণে ১৯০ ফুট গাইড ওয়াল নির্মাণের কাজ চলছে। পুরো কাজ শেষ না হতেই দেয়ালটি হেলে পড়েছে।

 

এদিকে, সরকারি অর্থে বাস্তবায়নাধীন প্রকল্পটির গুণগত মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহার ও শর্ত না মানার অভিযোগ করে পরিচয় গোপন রাখার শর্তে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘পুকুরের এই গাইড ওয়ালের কাজটি ঠিকঠাকমতো হয়নি।নিম্নমানের কাজের কারণে যেকোনো সময় পুরো গাইড ওয়ালটিই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, ‘গাইড ওয়ালটি নির্মাণের অন্তত ২৮ দিন পর সড়কে বালু ভরাটের কথা ছিল। কিন্ত এটি নির্মাণের এক সপ্তাহ পার না হতেই বালু ভরাটের কারণে হেলে পড়েছে। মজবুত না হওয়ার কারণে এমনটি হয়েছে। এ সমস্যার সমাধান করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com