1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে স্বামীর সম্মুখে গৃহবধূকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪১ Time View

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে রাতের খাবার শেষ করে তারা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়। পরে স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে গিয়ে দেখেন, রীতা রানী মজুমদারের গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এ সময় বাড়ির সদর দরজা খোলা দেখতে পান তিনি। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com