1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেমে মিশেল ইয়ো

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ইয়োর ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি গৌরবময় পালক। অস্কারের পর এবার হলিউড ওয়াক অব ফেম সম্মাননা পেলেন তিনি।

 

মূলত, অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বুধবার (১৮ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ওয়াক অব ফেমে’ তার নামে একটি স্মৃতি তারকা উন্মোচন করা হয়।

 

ক্যারিয়ারে এমন সাফল্যে আবেগঘন কণ্ঠে মিশেল বলেন, ‘মালয়েশিয়া থেকে হলিউডের এই পথচলা মোটেও সহজ ছিল না। মাঝপথে অনেকবার নিজের যোগ্যতা নিয়ে মনে সংশয় জেগেছিল।’

 

চার দশকের ক্যারিয়ারে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ এবং ‘উইকড’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি কুড়িয়েছেন। ২০২৩ সালে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি।

 

অনুষ্ঠানে মিশেল ইয়ো তার দুই প্রিয় নির্মাতা জন এম চু এবং আং লি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আং লি’র কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে না দেখে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে পর্দায় তুলে ধরার কৃতিত্ব এই নির্মাতার।’

 

উল্লেখ্য, মালয়েশিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী হংকংয়ের অ্যাকশন সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। নিজের স্টান্ট নিজেই করে তিনি ভেঙেছেন প্রচলিত ধ্যানধারণা। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com