1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বগুড়ার ৩ উপজেলায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৯ Time View

বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ ও আগাম ঈদ উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশনসংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।গাবতলী ছাড়াও জেলার সোনাতলা ও ধুনট উপজেলার কিছু স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলীতে এবার নিয়ে চতুর্থবারের মতো এভাবে আগাম ঈদ উদযাপন করা হলো। তবে আবহাওয়া বৈরী থাকায় এবং বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর মসজিদের ভেতরে এই জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মুসল্লিদের উপস্থিতি অন্যবারের চেয়ে কিছুটা কম ছিল।নারী ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি এই জামাতে অংশ নেন। গাবতলী ছাড়াও পাশের কাহালু ও ধুনট উপজেলা থেকেও বেশ কিছু মুসল্লি এই জামাতে অংশ নিতে আসেন। নামাজে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com