1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সান্তাহারে ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৫ Time View

বগুড়ার সান্তাহারে লোকো পশ্চিম কলোনির ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুল ইসলাম জাহিদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

 

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলুল হক সহ বিশিষ্ট ব্যবসায়ী মো:জামিল, লুদি, মো:শহীদ, তাছির, রুবেল, আব্দুল জব্বার, সিরাজুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় জাহিদুল ইসলাম জাহিদের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম জাহিদ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং এলাকার অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের খোঁজখবর নেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছেন।

 

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়াই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা এই উদ্যোগের জন্য জাহিদুল ইসলাম জাহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com