1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিবগঞ্জের মোকামতলায় ৩০০ পিস বুপ্রিনরফিনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৯ Time View

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস বুপ্রিনরফিন এম্পোলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২৬ মে) রাত ১২টা ২০ মিনিটের দিকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপজেলার মুরাদপুর গ্রামের মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাজ্জাদ হোসেন (৩৫)। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর সাঁওতালপাড়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, তল্লাশির সময় তার কাছ থেকে ৩০০ পিস বুপ্রিনরফিন এম্পোল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতোমধ্যে সাতটি মাদক মামলা রয়েছে।

 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com