1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বগুড়ার সারিয়াকান্দিতে নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩২ Time View

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নেশার টাকার দাবিকে কেন্দ্র করে স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মিমি বেগম (২৬) ওই গ্রামের রুবেল মন্ডলের স্ত্রী। অভিযুক্ত রুবেল মন্ডল (৩০) পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ও আজ নেশার টাকার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে রুবেল। টাকা না দেওয়ায় তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কুরবানির ছাগল জবাইয়ের চাকু দিয়ে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সে।ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক রুবেল মন্ডলকে আটক করে সারিয়াকান্দি থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।সারিয়াকান্দি থানার এসআই মোঃ নাজমুল হক, এসআই মোঃ মনিরুল ইসলাম ও এসআই তপন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন। স্থানীয়দের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করছিল। তার মাও মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com