1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

বগুড়ায় চলন্ত মোটরসাইকেলে হামলা, সুব্রতের শরীরে ১৭২ সেলাই

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭ Time View

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে টাকা চাওয়াকে কেন্দ্র করে চলন্ত মোটরসাইকেলে হামলার ঘটনায় সুব্রত মহন্ত (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হামলায় সার্জিক্যাল ব্লেডের আঘাতে তার শরীরে ১৭২টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে।

আহত সুব্রত মহন্ত সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা। তিনি হবির মোড় এলাকায় একটি ওয়ার্কশপের মালিক।

 

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত মিঠু সরকার (৪০) ও প্রসেঞ্জিৎ সরকার (৩৭) সুব্রতের প্রতিবেশী। বিভিন্ন সময় বিপদে পড়ে তারা সুব্রতের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে। পরে গত সোমবার সান্তাহার পুরাতন বাজারে দেখা হলে ৫০০ টাকা দাবি করেন মিঠু সরকার। টাকা না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে হামলার ঘটনা ঘটে।

 

পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে ওয়ার্কশপে যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেলে উঠেই প্রসেঞ্জিৎ সরকারের নির্দেশে মিঠু সরকার সার্জিক্যাল ব্লেড দিয়ে সুব্রতের শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শরীরে ১৭২টি সেলাই দেওয়া হয়।

 

এ ঘটনায় সুব্রত মহন্তের মা অঞ্জলী রানী বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেন। মামলায় মিঠু সরকার ও প্রসেঞ্জিৎ সরকারকে আসামি করা হয়।

 

অঞ্জলী রানী অভিযোগ করেন, অভিযুক্তরা জেলে থাকলেও তাদের পরিবারের সদস্যরা এখনো হুমকি-ধমকি দিচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেন জানান, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। তবে হুমকির বিষয়টি সম্পর্কে তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com