1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিশ্ব পরিবেশ দিবস আজ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণকে উৎসাহিত করতে দিবসটি ঘিরে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

 

 

 

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান হচ্ছে- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

 

 

 

দেশে এবার ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে আগামী ২৫ জুন। ওইদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন তিনি।

 

 

 

দিবসটির মূল উদ্দেশ্য হলো- পরিবেশ দূষণের কারণ চিহ্নিতকরণ, নীতি-নির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধের উপায় নিরূপণ করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্রিয়তা বাড়াতে কাজ করা।

 

 

 

বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন দিবসটিকে কেন্দ্র করে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অব্যাহত রেখে চলেছে।

 

 

 

জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ বন্ধে জোরদারের পাশাপাশি সুস্থ জীবন ধারণে বাংলাদেশেও প্রয়োজন পরিবেশ বিষয়ক সংস্কারের। জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলছে।

 

 

 

উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com