1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন, প্রথম ধাপে ৪৯৬ নারী পেলেন টাকা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

পাইলট প্রকল্পের আওতায় বগুড়ার একটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এর অংশ হিসেবে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৪৯৬ জন নারীর মোবাইল ফোনে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

 

মঙ্গলবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে পাইলট প্রকল্পের আওতায় বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসক জানান, ওই ওয়ার্ডের ৮৬৮টি পরিবারে জরিপ চালিয়ে ৫৪৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে প্রথম ধাপে আজ ৪৯৬ জন উপকারভোগীর মোবাইল ফোনে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে।

 

তিনি বলেন, সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিক সহায়তা দেওয়া এবং তাদের স্বনির্ভর করে তোলা।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রকনুল হল।

 

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করীম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম সহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com