1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বগুড়ায় ৭৭ লাখ টাকা নিয়ে উধাও মাংস সমিতির লোকজন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

বগুড়া ফোর স্টার মাংস সমিতির ৭৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে সমিতির লোকজন। শহরের মালগ্রাম চাপড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে মাংসের জন্য গরু কিনতে তারা মালগ্রাম চাপড়পাড়ায় আকরাম, হাকিম ও শাহিন নামে তিনজনের কাছে ফোর স্টার মাংস সমিতির নামে প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন।

 

প্রতি সপ্তাহে তারা একশ’ থেকে ৫শ’ টাকা করে জমা রেখেছেন। কেউ কেউ প্রতি মাসেও টাকা জমা করেছেন। এভাবে ১২শ’ পরিবার ওই মাংস সমিতিতে গত এক বছর যাবত ৭৭ লাখ টাকা জমা করেন। ঈদের আগে আজ মঙ্গলবার (১৭ মার্চ) মালগ্রাম চাপড়পড়ায় গরু জবাই করে সমিতির ১২শ’ সদস্যের মাঝে মাংস বিতরণের দিন নির্ধারিত ছিল।

 

সে অনুযায়ী সদস্যরা আজ মঙ্গলবার (১৭ মার্চ) সেখানে জমায়েত হয়ে দেখেন, সেখানে কোন গরু জবাই করা হয়নি। মাংস সমিতির আকরাম, হাকিম ও শাহিন পালিয়েছে। সমিতির কয়েকজন নারী সদস্য বলেন, গত দুই বছর আগে থেকে আকরাম, হাকিম ও শাহিনের কাছে তারা ফোর স্টার মাংস সমিতি করে টাকা জমা দিয়ে আসছেন। তারা গত দুই বছর সমিতিতে টাকা জমা দিয়ে মাংস পেয়েছেন। কিন্তু এবছর তারা টাকা জমা দিলেও মাংস পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com