1. admin@dainikneyeralo.top : admin :
  2. ashim540@gmail.com : ashim mahato : ashim mahato
  3. gofur66@gmail.com : Md Gofur : Md Gofur
  4. sobuj45@gmail.com : Sobuj ahmed : Sobuj ahmed
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নওগাঁয় নির্মমতা: মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

নওগাঁর পোরশায় পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম মজিনা খাতুন রূপসী (২৬)। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল মোকিম।

ঘটনাটি বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার নিতপুর শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে ঘটে। আব্দুল মোকিম ওই গ্রামের মৃত অলী মিয়ার ছেলে এবং নিহত মজিনা খাতুন রূপসী একই এলাকার মশিউর রহমান গোধার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল মোকিম হাতের কাছে থাকা একটি প্রেসার কুকার দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dainikneyeralo.top
Theme Customized BY ITPolly.Com